ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

‘সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে’

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে। সেইসঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন আনার জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

এ বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৮ জুন এ ব্যাপারে অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা হবে। অংশীজনরা সবাই মিলে নীতি কাঠামো করলে বিদ্যমান সমস্যাগুলো নিরসন সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬